মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় পা রাখলেন ট্রাম্প, এশিয়া সফর শুরু

মালয়েশিয়ায় পৌঁছে এশিয়া সফরের প্রথম স্টপ পূর্ণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সফরের মূল অংশে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি ‘গ্রেট পিস ডিল’ স্বাক্ষরের জন্য মালয়েশিয়ায় এসেছেন।

কুয়ালালামপুরে শহরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ শহরের কেন্দ্রীয় এলাকা বন্ধ করে দিয়েছে, প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তাকর্মী, আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। ট্রাম্পবিরোধী বিক্ষোভও পুলিশ বন্ধ করে দিয়েছে।

শেয়ার করুন