মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী মোটরসাইকেল র‌্যালি, ৫০ জন গ্রেফতার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়ার সফরের সময় এক মোটরসাইকেল র‌্যালিতে অংশ নেওয়া প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করেছে। র‌্যালি শেষে তারা দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে আটক হন।

শনিবার রাত ১০টার দিকে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল র‌্যালি করেন। কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ স্লোগান দেন।

পুলিশ তাদের জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন জব্দ করা হয়।

এর আগে শুক্রবার ট্রাম্পের সফরবিরোধী প্রায় ৭০০ জন মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ এবং “Go Home Trump” লেখা প্ল্যাকার্ড হাতে ধরে স্লোগান দেন। বিপুলসংখ্যক পুলিশ ও ফেডারেল রিজার্ভ ইউনিট সেখানে মোতায়েন ছিল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আয়সিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানান। তিনি বলেন, দেশটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।

শেয়ার করুন