মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এটি গত বছরের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির নতুন লঙ্ঘন হিসেবে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় প্রথম হামলায় দুজন নিহত হন। পরে দক্ষিণ লেবাননের আরাবসালিম এলাকায় আরেকটি হামলায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বৃদ্ধা নারীও রয়েছেন।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান বেকা উপত্যকার পূর্ব পার্বত্য এলাকায় একাধিক তীব্র হামলা চালিয়েছে। পাশাপাশি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হারমেল পর্বতমালায়ও দুটি হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। এদের মধ্যে একটি সামরিক প্রশিক্ষণ শিবির এবং ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র অন্তর্ভুক্ত।

হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তে ইসরায়েলের নিয়মিত সেনা মোতায়েন এবং লেবাননে হামলা চলমান থাকায় চুক্তি লঙ্ঘনের আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তিতে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা উল্লেখ থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

শেয়ার করুন