যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মহাসড়কের ওপর একটি মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে হেলিকপ্টারে থাকা সবাই গুরুতর আহত হয়েছেন।
ক্যাপ্টেন সিলভিয়া বলেন, দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হয়েছেন। তবে হেলিকপ্টারটি সড়কে পড়লেও কোনো গাড়ি বা পথচারী ক্ষতিগ্রস্ত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহতদের মধ্যে দুজনকে হেলিকপ্টার থেকে বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তৃতীয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
এক বিবৃতিতে রিচ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে এফএএ ও এনটিএসবির সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে।





