সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে একদিনে আরো ৬ জনের মৃত্যু,

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতাল ভর্তি হয়েছেন ১,১৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৩ এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৮,৫৪৩ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ভর্তি রোগীদের বিভাগ অনুযায়ী বণ্টন হলো:

,বরিশাল বিভাগ: ১৫৫,চট্টগ্রাম বিভাগ: ১৩২,ঢাকা বিভাগ: ২৭৮,ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২২০,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১১৫,খুলনা বিভাগ: ১১৪,ময়মনসিংহ বিভাগ: ৫৯,রাজশাহী বিভাগ: ১১৩,সিলেট বিভাগ: ৯

মৃত ৬ জনের মধ্যে দুজন মারা গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং দুজন বরিশাল বিভাগে।

একই সময়ে ১,১০৮ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৭৪,৮৯৩ রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

শেয়ার করুন