শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভক্তদের জন্য নতুন প্রযুক্তি আনল বিটিএস

ভক্তদের জন্য নতুন প্রযুক্তি আনল বিটিএস

বিশ্বখ্যাত দক্ষিণ কোরীয় কে-পপ বয়ব্যান্ড বিটিএস ‘ARIRANG’ যুগকে স্বাগত জানাতে তাদের ভক্তদের জন্য নতুন উপহার হিসেবে ‘অফিসিয়াল লাইট স্টিক ভার্সন ৪’ প্রকাশ করেছে।  নতুন এই লাইট স্টিকে যুক্ত করা হয়েছে একাধিক আধুনিক ফিচার এবং সম্পূর্ণ নতুন একটি ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম।

নতুন এ সংস্করণটি ২০২০ সালে প্রকাশিত ‘ম্যাপ অব দ্য সোল স্পেশাল এডিশন’ লাইট স্টিকের উন্নত রূপ। এতে রয়েছে নতুন ডিজাইন, ক্রেডল ও বিভিন্ন পার্টসের মতো উপযোগী এক্সেসরিজ। পাশাপাশি, বিটিএস আর্মিদের সুবিধার জন্য যোগ করা হয়েছে একটি নতুন ডেডিকেটেড অ্যাপ এবং উন্নত ওয়্যারলেস কন্ট্রোল প্রযুক্তি।

নতুন অ্যাপে যুক্ত ফিচারগুলোর মধ্যে রয়েছে ভেন্যু ম্যাপ এবং পেয়ারিং বুথের অবস্থান। কনসার্ট শুরুর আগেই ভক্তরা অ্যাপের মাধ্যমে নিশ্চিত হতে পারবেন তাদের লাইট স্টিক সঠিকভাবে পেয়ার হয়েছে কিনা। সঠিকভাবে পেয়ার করা থাকলে কনসার্ট চলাকালীন লাইট স্টিকগুলো পুরো ভেন্যু জুড়ে একসঙ্গে আলো জ্বালাবে। এমনকি পেয়ারিং সম্পূর্ণ না হলেও, শো-এর নির্দিষ্ট অংশে স্বয়ংক্রিয় ওয়্যারলেস কন্ট্রোল কার্যকর থাকবে।

 

অ্যাপের ‘কনসার্ট মোড’ ফিচারের মাধ্যমে লাইট স্টিকের পেয়ারিং ইতিহাস সংরক্ষিত থাকবে, যা ব্যবহার করে ভক্তরা কোন কোন কনসার্টে অংশ নিয়েছেন তার তালিকা হিস্ট্রি সেকশনে তারা দেখতে পারবেন। পাশাপাশি অ্যাপ ছাড়াও লাইট স্টিকের বোতাম ব্যবহার করে বিভিন্ন রঙ ও ফ্ল্যাশিং ইফেক্ট চালু করা যাবে।

নতুন ‘কালার শেকিং’ ফিচারের মাধ্যমে লাইট স্টিক স্বয়ংক্রিয়ভাবে এলোমেলো রঙ পরিবর্তন করতে পারে। এই রঙগুলো সংরক্ষণ করে ‘self mode’-এ ব্যবহার করা যাবে। পাশাপাশি, ক্রেডলের সাহায্যে এটি ঘরে মুড ল্যাম্প হিসেবেও ব্যবহার করা সম্ভব।

ঘোষণা অনুযায়ী- ভার্সন ৩, SE এবং ভার্সন ৪—এই তিনটি লাইট স্টিকেই ওয়্যারলেস কন্ট্রোল সাপোর্ট থাকবে চলতি বছরের ২৮ মে, লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ‘ARIRANG’ কনসার্ট পর্যন্ত। তবে আগামী ১২ জুন বুসানে অনুষ্ঠিত কনসার্ট থেকে শুধুমাত্র ভার্সন ৪ লাইট স্টিকেই ওয়্যারলেস কন্ট্রোল সাপোর্ট দেওয়া হবে।

শেয়ার করুন