সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিতিশের কাণ্ডে ক্ষোভ প্রকাশ করে করলেন সানা খান

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান, যিনি অভিনয় ছেড়ে ধর্মীয় অনুশীলনের দিকে মনোনিবেশ করেছেন, সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের এক বিতর্কিত ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে হিজাব পরিহিত এক নারীর হিজাব টেনে নামানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সানা খান তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লিখেছেন, “কিছু দিন আগে হিজাব পরিহিত নারীদের প্রশংসাপত্র দেওয়ার সময় নিতিশ কুমারের যে কী হয়েছিল, তা আমি বিশ্বাসই করতে পারছি না। কী এমন হলো—হিজাব নামিয়ে মুখ দেখতে হলো?” তিনি আরও বলেন, “মেয়েটির মুখ থেকে যেন ‘মুখোশ’ নামিয়ে দিলেন উনি। অদ্ভুতভাবে, ওর পাশে যারা দাঁড়িয়েছিল, তারা হাসছিল। খুবই লজ্জাজনক।”

অভিনেত্রী আরও প্রকাশ করেছেন, ভিডিও দেখে তার খুব রাগ হয়েছে এবং প্রত্যেক নারীর উচিত এমন ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা।

দেশে নারীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন সানা খান। তার এই পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। পাশাপাশি, ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম এবং প্রবীণ গীতিকার জাভেদ আখতারও এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

জাভেদ আখতার বলেছেন, তিনি বিভিন্ন আলোচনাসভায় মুখ ঢাকা পোশাকের বিরোধিতা করেছেন, কিন্তু এর মানে এই নয় যে, নিতিশ কুমারের করা আচরণ সমর্থনযোগ্য। তিনি বলেন, “উনি ওই মুসলিম নারীর সঙ্গে যে ব্যবহার করেছেন, তার জন্য ক্ষমা চাওয়া উচিত।”

শেয়ার করুন