রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বিক্রম ভাট

সংগৃহীত ছবি

বলিউডের স্বনামধন্য পরিচালক বিক্রম ভাট আইভিএফ-সংক্রান্ত আর্থিক প্রতারণার ঘটনায় নাম জড়িয়েছেন। ৩০ কোটি টাকার প্রতারণার অভিযোগে তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট ও কন্যা কৃষ্ণাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থান ও মুম্বাই পুলিশ যৌথভাবে একটি অভিযান চালিয়ে তার শ্যালিকার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযোগের ভিত্তিতে সাত দিন আগে বিক্রম ভাট ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করেছিল উদয়পুর পুলিশ। নোটিশে বলা হয়েছিল—প্রত্যেক অভিযুক্তকে ৮ ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের কাছে হাজিরা দিতে হবে এবং অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করা যাবে না।

অভিযোগে বলা হয়েছে, বলি পরিচালক বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট ও কন্যা কৃষ্ণাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন অজয় মুরদিয়া। তাদের ছাড়াও অভিযোগে নাম রয়েছে দিনেশ কাটারিয়া, মেহবুব আনসারি, মুদিত বুটাট্টন, গঙ্গেশ্বর লাল শ্রীবাস্তব ও অশোক দুবের।

অজয় মুরদিয়া তার প্রয়াত স্ত্রীকে নিয়ে একটি জীবনীচিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে তিনি উদয়পুরের বাসিন্দা দিনেশ কাটারিয়ার সঙ্গে যোগাযোগ করেন। এরপর ২০২৪ সালের ২৫ এপ্রিল মুম্বাইয়ে বিক্রম ভাটের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। তখন বিক্রম ভাট জানিয়েছিলেন, তিনি সিনেমার সব কাজ দেখভাল করবেন এবং অজয় মুরদিয়াকে টাকা পাঠাতে হবে। তিনি জানিয়েছেন, সিনেমার কাজে তার স্ত্রী ও কন্যাও যুক্ত থাকবেন। এই টাকার লেনদেনের জটিলতায় ৩০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে।

শেয়ার করুন