রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনালি শাড়িতে মোহময়ী রূপে অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রায়ই নিজেকে নতুন রূপে উপস্থাপন করেন। বুধবার সন্ধ্যায় তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে সোনালি রঙের নকশাযুক্ত শাড়িতে কয়েকটি ছবি প্রকাশ করেন, যা প্রকাশ হতেই ভক্ত ও অনুরাগীদের মুগ্ধ করেছে।

ছবিতে দেখা যায়, অপু বিশ্বাস শাড়ির সঙ্গে মানানসই নেকলেস, দুল, চুড়ি ও হীরার মতো অলংকার পরেছেন। চুলে ফুলের খোঁপা তার সাজে ভিন্ন মাত্রা যোগ করেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।”

নায়িকা মূলত একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন। নিয়মিত ফটোশুট ও মডেলিংয়ের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করা অপু বিশ্বাসের স্টাইল ভক্তদের প্রশংসিত। একজন ভক্ত মন্তব্য করেছেন, “নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।”

প্রায় দুই বছরের বিরতির পর এবার নতুন সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস। রোম্যান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমার নাম ‘সিক্রেট’। ছবিতে তিনি চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে অভিনয় করছেন। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।

শেয়ার করুন