মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অনীতের স্টাইলিশ উপস্থিতি দর্শককে মুগ্ধ

ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫–এর মঞ্চে ঝলমলে উপস্থিতি ও হৃদয়ছোঁয়া বক্তব্যে দর্শকের মন জয় করেছেন বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী অনীত পাড্ডা। সিএনএন-নিউজ ১৮ আয়োজিত এই আসরে তিনি তার ‘সাইয়ারা’ সহঅভিনেতা অহন পান্ডে’র সঙ্গে যৌথভাবে ‘জেন জেড আইকন অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেন।

মঞ্চে ওঠার মুহূর্তেই নজর কাড়ে অনীতের অভিজাত পোশাক। আধুনিক সিলুয়েটের ড্রেপড করসেট-স্টাইল স্যাটিন টপ এবং বেল্ট দেওয়া মিদি স্কার্টে তিনি এক অনন্য রূপে দেখা যান। এই বিশেষ পোশাকটি তিনি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লাইম স্টোর থেকে বেছে নিয়েছেন। ডাস্টি লিলাক রঙের প্যাস্টেল শেড তার লুককে কোমলতা ও আভিজাত্যের মিশেল দিয়েছে। অফ-শোল্ডার স্ট্র্যাপ, পাশে ড্রেপড গ্যাদারিং এবং নরম স্যাটিন টেক্সচার মিলিয়ে তার উপস্থিতি পরিমিত কিন্তু গ্ল্যামারাস।

আন্ডারস্টেটেড মেকআপ, পরিপাটি হেয়ারস্টাইল এবং রঙিন রত্নখচিত হীরার নেকলেসে অনীতের লুক আরও উজ্জ্বল হয়ে উঠেছে। আবেগাপ্লুত হাসি ও আত্মবিশ্বাসী ভঙ্গিমা মুহূর্তটিকে বিশেষ করে তোলে।

পুরস্কার গ্রহণের সময় অনীত বলেন, এই মঞ্চে এত গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে জায়গা করা তার জন্য পরম সম্মানের। তিনি তার বাবা-মা, পরিবার, বন্ধুদের পাশাপাশি ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তব্যের এক আবেগঘন মুহূর্তে তিনি সহশিল্পী অহন পান্ডেকে ‘বিশ্বের সেরা মানুষদের একজন’ বলে উল্লেখ করেন। এই কথা শুনে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

শেয়ার করুন