মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তি পেল ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’

শুধু রোমান্স নয়, পরিবার, বন্ধুত্ব এবং ছাত্রজীবনের স্মৃতির উষ্ণতা ফুটিয়ে তুলেছে ক্যাপিটাল ড্রামার প্রযোজিত ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে এটি অনলাইনে উন্মুক্ত করা হয়েছে।

৯০ মিনিটের এই ফিল্ম পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও শাম্মি ইসলাম নীলা।

তৌসিফ মাহবুব বলেন, “‘ফার্স্ট লাভ’ ক্যাপিটাল ড্রামারের সঙ্গে আমার চতুর্থ প্রজেক্ট। নায়িকার জন্য এটি প্রথম কাজ। তাই গল্পের নামও ‘ফার্স্ট লাভ’ রাখা হয়েছে। আশা করছি, দর্শকরা এটি পছন্দ করবেন।”

শাম্মি ইসলাম নীলা জানান, “‘ফার্স্ট লাভ’-এর মাধ্যমে আমি অভিনয়ে অভিষেক করছি। এটি আমার জন্য খুবই বিশেষ। এমন একটি কাজ করতে চেয়েছিলাম যা মানুষের মনে থেকে যাবে। গল্পটি শুনে নিজের সঙ্গে গভীরভাবে সংযোগ অনুভব করেছি।”

এর আগে নীলাকে একটি নাটকে ক্যামিও চরিত্রে দেখা গেলেও নায়িকা হিসেবে এটি তার প্রথম প্রজেক্ট। নির্মাতারা আশা প্রকাশ করেছেন, দর্শকরা জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গল্পের সঙ্গে সংযোগ অনুভব করবেন।

শেয়ার করুন