মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শুভ-ঐশীর ক্যাপশন নিয়ে জল্পনা, প্রেম নাকি প্রচারণা?

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী ও নায়ক আরিফিন শুভ দুজনেই ব্যক্তিজীবনে স্বভাবতই আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের একসঙ্গে দেখা যায় খুবই কম। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা দুজনেই সীমিত উপস্থিতি বজায় রাখেন।

তবুও এই অনাগ্রহী দুই তারকাকে জুটি করেই নির্মিত হয়েছে ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র।

হঠাৎ করেই মঙ্গলবার সকালে ইন্ডাস্ট্রিতে রটে যায় নতুন আলোচনার বিষয়। আরিফিন শুভ নিজের ফেসবুক ওয়ালে একটি প্রেমময় ছবি পোস্ট করে লেখেন— “তোরে এত ভালোবাসি, আর বলবো কতবার”। ছবির সঙ্গী জান্নাতুল ফেরদৌস ঐশী। মুহূর্তেই ছবিটি ঘিরে তৈরি হয় নতুন উত্তেজনা— তবে কি সত্যিই প্রেমে পড়েছেন শুভ?

অন্যদিকে ঐশীও একই আবহে পোস্ট করেন— “যদি হারাস একটিবার, মরে যাব শতবার।”
দুজনের ক্যাপশন ঘিরে নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে। প্রশ্ন উঠেছে— এটি কি সত্যিই একটি সম্পর্কের ইঙ্গিত, নাকি রাহিয়ান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমার প্রচারণা?

অনেকেই মনে করছেন, শুভ-ঐশীর ক্যাপশনগুলো আসলে ‘নূর’ ছবির গানের লাইন, যা শিগগিরই প্রকাশ হতে পারে। সে কারণেই এখন থেকেই প্রচারণা শুরু হয়েছে।

গত জুলাইয়ে শুভ জানান, তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। এরপরই গুঞ্জন ওঠে— ঐশীর কারণেই কি শুভর ব্যক্তিজীবনে ভাঙন দেখা দিয়েছিল? যদিও বিষয়টি আর এগোয়নি, তবে তাদের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় কৌতূহল রয়ে গিয়েছিল। সেই কৌতূহলই এবার আরও প্রবল হলো।

তবে সব জল্পনার উত্তর মিলবে সময়ই— অপেক্ষাই এখন একমাত্র পথ।

শেয়ার করুন