মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিবেক ওবের্য়ের সাক্ষাৎকারে: খ্যাতি ক্ষণস্থায়ী, ২০৫০-এ মানুষ শাহরুখকেও মনে রাখবে না

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের নতুন ছবি ‘মাস্তি ৪’ শুক্রবার (২১ নভেম্বর) মুক্তি পেয়েছে। সিনেমার প্রচার প্রচারণায় বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এক আতঙ্কজনক ঘটনা শেয়ার করেছেন, যা তার জীবনে গভীর প্রভাব ফেলে।

অভিনেতা জানান, আমেরিকায় ‘কুরবান’ ছবির শুটিং চলাকালীন সময়ে তিনি পাকিস্তান থেকে হুমকিপূর্ণ বার্তা পান। সঙ্গে সঙ্গে তিনি হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তারা স্থানীয় পুলিশকে জানাতে পরামর্শ দেন। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে এবং বিবেককে জিজ্ঞাসাবাদ করতে থাকে।

পুলিশের প্রশ্নের মুখে তিনি বলেন, তিনি কোনো ধরনের সমস্যা বা পরিকল্পনার সঙ্গে যুক্ত নন। হুমকিপূর্ণ বার্তায় বলা হচ্ছিল, “আমরা জানি তুমি এখানে আছো। তোমায় মেরে ফেলব। সব শেষ করে দেব।” পুলিশ তদন্তে জানতে পারে বার্তাটি পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে পাঠানো হয়েছে, যা নিষিদ্ধ। বিবেক সেই সময় ভীষণভাবে আতঙ্কিত হন।

বিবেক আরও মন্তব্য করেন, তারকাদের খ্যাতি খুবই ক্ষণস্থায়ী। মানুষ যতই জনপ্রিয় হোক না কেন, সময়ের সঙ্গে সাথে তাকে ভুলে যাবে। এমনকি ২০৫০ সালে মানুষ শাহরুখ খানের নামও মনে রাখবে না, তার দৃঢ় বিশ্বাস।

উল্লেখযোগ্য, ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘কুরবান’ সিনেমা, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন নবাব সাইফ আলি খান এবং অভিনেত্রী কারিনা কাপুর খান। বিবেকও সেই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। সিনেমায় সন্ত্রাসবাদের উপাদান থাকলেও, বক্স অফিসে এটি প্রত্যাশা অনুযায়ী সাফল্য অর্জন করতে পারেনি।

শেয়ার করুন