মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নরেন্দ্র মোদির জীবনীতে এবার বড় পর্দায়: ‘মা বন্দে’ বায়োপিকের ঘোষণা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে একটি বায়োপিক নির্মাণ করা হচ্ছে। এই সিনেমার পরিচালনার দায়িত্বে আছেন ক্রান্তি কুমার চৌধুরী, এবং প্রযোজনা করছে সিলভার ক্যাস্ট ক্রিয়েশন্স। মূল কাহিনীটি একটি মা ও ছেলে সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি, যা মোদির জীবন ও ব্যক্তিগত সংগ্রামের গল্প তুলে ধরবে। খবর প্রকাশের পর থেকেই এটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমার নাম হবে ‘মা বন্দে’। মোদির প্রয়াত মা হীরাবেনের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন, আর মোদির ভূমিকায় দেখা যাবে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দনকে।

চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং ব্যক্তিগত ও রাজনৈতিক যাত্রা ফুটিয়ে তুলতে সিনেমায় সর্বাধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া, রাভিনা ট্যান্ডনকে হীরাবেনের চরিত্রে অভিনয়ের জন্য শারীরিক এবং মানসিকভাবে যথাযথ প্রস্তুতি নিতে হবে।

রাভিনা ট্যান্ডন বলেন, হীরাবেনের চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা। সিনেমা হীরাবেনের শৈশব, পারিবারিক চ্যালেঞ্জ এবং পরিবারের সান্নিধ্য ধরে রাখার সংগ্রামের গল্প তুলে ধরবে।

অন্যদিকে, উন্নি মুকুন্দন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, মোদির চরিত্রে অভিনয় করা তার জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেছেন, শৈশব থেকে গুজরাটে মোদির জীবনের বিভিন্ন মুহূর্ত নিকটে পর্যবেক্ষণের অভিজ্ঞতা তার অভিনয়কে আরও বাস্তবসম্মত করতে সাহায্য করবে।

শেয়ার করুন