মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা খুব শীঘ্রই বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর, নোরা ফতেহি এবং ওরি-কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে। অভিযোগ উঠেছে, দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ রয়েছে এই তিনজনের। মাদক পাচারকারী সেলিম ডোলারের ছেলে, তাহের ডোলা দাবি করেছেন, দাউদ যে পার্টি আয়োজন করতেন—সেখানে তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি মুম্বই পুলিশ ও ন্যাশনাল কন্ট্রোল ব্যুরো (এনসিবি) যৌথভাবে একটি তল্লাশি চালায়। এই তদন্তে সেলিম ডোলারের নাম উঠে আসে। জানা গেছে, এই চক্রটি দুবাই থেকে পরিচালিত হয়। সংযুক্ত আরব আমীরশাহি থেকে গ্রেপ্তার করে ভারতে আনা তাহেরকে জিজ্ঞাসাবাদে পুলিশ বলিউডের কয়েকজন খ্যাতনামি মডেল ও অভিনেতার নাম ফাঁস করতে বাধ্য করেন। তিনি জানিয়েছেন, চক্রের লেনদেনের পরিমাণ প্রায় ২৫২ কোটি টাকার মতো।
তাহের জানিয়েছে, দাউদ যখন ভারতে বা বিদেশে মাদক পার্টির আয়োজন করেন, তখন শ্রদ্ধা কপূর ও নোরা ফতেহি সেখান উপস্থিত থাকতেন। এমনকি এই ধরনের কর্মকাণ্ডে শ্রদ্ধার দাদা, সিদ্ধার্থ কপূরও যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠেছে।
উল্লেখ্য, কয়েক বছর আগে সিদ্ধার্থ কপূর মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হন, পরে জামিনে মুক্তি পান। এখন জানা যাচ্ছে, মুম্বই পুলিশ খুব শীঘ্রই এই পার্টি-সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে সমন পাঠাতে পারে। তবে এখন পর্যন্ত শ্রদ্ধা ও নোরার পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারকে কেন্দ্র করে তৈরি জীবনীচিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কপূর।





