বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোবিদদের মিথ্যাবাদী বললেন কিম কার্দাশিয়ান

হলিউড তারকা ও বিজনেসউম্যান কিম কার্দাশিয়ান সম্প্রতি মনোবিদদের উপর রাগ উগরে দিয়েছেন। তার ক্ষোভের কারণ, মনোবিদদের ভবিষ্যদ্বাণী তার আইনজীবী (বার) পরীক্ষায় পাশ হওয়ার বিষয়ে সত্যি হয়নি। কিম বলেছেন, মনোবিদদের পূর্বাভাস পুরোপুরি মিথ্যা ছিল।

তিনি জানিয়েছেন, ২০২৫ সালের জুলাইয়ে ক্যালিফোর্নিয়ায় বার এট ল’ পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু ফেল করেছেন। পরে একটি টিকটক ভিডিওতে কিম বলেছেন, “যেসব মনোবিদের সঙ্গে দেখা করেছি, যারা কখনও কখনও আমাদের আসক্ত করে তোলে—তারা মূলত মানুষকে বোকা বানানোর মেশিন। পরীক্ষার আগে চারজনের বেশি সাইকোলোজিস্ট বলেছিল আমি পাশ করব। ফলাফল বের হওয়ার পর বুঝলাম, তারা সবাই মিথ্যাবাদী।”

কিম আরও বলেছেন, “তাদের কথায় বিশ্বাস করবেন না।”

উল্লেখ্য, কিম ২০১৯ সাল থেকে ক্যালিফোর্নিয়ার ল’ অফিস স্টাডি প্রোগ্রামের মাধ্যমে আইন পড়াশোনা শুরু করেছিলেন, যা এখনও শেষ করতে পারেননি। মজার বিষয়, তার নতুন হুলু সিরিজ ‘অলস ফেয়ার’-এ তিনি আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন, যদিও বাস্তবে এখনও আইনজীবী নন।

পরবর্তী পরিকল্পনা ও প্রতিক্রিয়া প্রসঙ্গে কিম ইনস্টাগ্রামে লিখেছেন, “আমি এখনও আইনজীবী নই। এখন শুধু টিভিতে ভালো পোশাক পরা আইনজীবীর ভূমিকায় আছি। আমার আইনজীবীর যাত্রা ছয় বছর ধরে চলেছে, কিন্তু আমি থেমে নেই—পড়া চালিয়ে যাবো। নতুন উপায় বের করবো, মনোবল হারাবো না।”

তিনি বলেন, পরীক্ষায় ব্যর্থ হওয়াটা তার কাছে “পরাজয় নয়, বরং জ্বালানী।”

সূত্র: বিজনেস ইনসাইডার

শেয়ার করুন