আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাবির জনসংযোগ দপ্তর জানায়, সাবেক শিক্ষার্থী ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এতে সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদী এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
তাঁর মৃত্যুর কারণে ভর্তি পরীক্ষা গ্রহণকে অনুপযুক্ত বিবেচনা করে বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচি শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।





