শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইবিতে ফিকরো থিঙ্কার্স ক্লাব’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

সাব্বির আহমেদ ( ইবি প্রতিনিধি ):
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গবেষণা ও থিংক-ট্যাংক ভিত্তিক বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম ফিকরো থিঙ্কার্স ক্লাব (Fikrow Thinkers Club) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এতে সভাপতি হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম মনোনীত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সংগঠনের প্রকাশনা ও মিডিয়া সম্পাদক মো. ইনজামুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ক্লাবে’র অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহা: ফয়জুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম , অর্থ সম্পাদক হাবিব আল মিজবাহ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ইনজামুল হক, দপ্তর সম্পাদক মো: তাওহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ ইয়াসিন আরাফাত, মোঃ নাহিদ কামাল, মোঃ সাইফুর রহমান ফাহিম, মোঃ জুবায়ের আহমদ, মোঃ আবু জার।
নব মনোনীত সভাপতি বলেন, ফিকরো থিঙ্কার্স ক্লাব ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তরুণ প্রজন্মকে গবেষণা, বিশ্লেষণ, যুক্তিবোধ ও বুদ্ধিবৃত্তিক চর্চার পথে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—শিক্ষার্থীরা যদি চিন্তা, জ্ঞান ও নেতৃত্বে দক্ষ হয়ে ওঠে, তবে সমাজ ও জাতির অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
শেয়ার করুন