মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা

( স্টাফ রিপোর্টার ):

০১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা চাকরির জন্য প্রেস ক্লাব ও এনটিআরসিএ এর সামনে চাকরির জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তারা বিভিন্ন সময় দীর্ঘ কয়েক বছর ধরে চাকরির জন্য আন্দোলন করে আসছেন দিন রাত। তারা বিগত সরকার আমলেও বেশ কয়েকবার চাকরির জন্য আন্দোলন করেছিলেন। এমনকি প্রায় ৬ মাস দিন রাত অবস্থান করে আন্দোলন করেছেন। সরকার পতনের পরও বিভিন্ন সময় তারা কয়েকবার আন্দোলন করেছে। কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো শাহবাগ চত্বরে, কখনো সচিবালয়ের সামনে, কখনো এনটিআরসিএ এর সামনে। চাকরি প্রত্যাশীত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের বারবার আশ্বস্ত করা হলেও তারা বারবারই প্রতারিত হয়েছেন।

এনটিআরসিএ এর অবৈধ নিয়ম নীতি, সার্টিফিকেট জাল জালিয়াতি, ৩৫+ বয়সের অজুহাত, জাল সনদে চাকরি প্রদান, ৫০/৬০ হাজার টাকার সার্টিফিকেট বাণিজ্য, স্বজন প্রীতি করে আত্মীয়দের চাকরি প্রদান, ৬০-৭০ হাজার জাল সনদধারীদের চাকরিতে নিয়োগ এবং বহাল, মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আজও বেকারত্বের ঘানি মাথায় নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন এবং চাকরির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক।

এরই ধারাবাহিকতায় নতুন করে গত ০৯ নভেম্বর সকাল নয়টা থেকে সারা দেশ থেকে আসা নিয়োগ বঞ্চিত শিক্ষক নিবন্ধিত শিক্ষকেরা চাকরির প্রত্যাশায় অনশন অবস্থান কর্মসূচি শুরু করেন এবং দাবি মেনে না নেওয়া হলে যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা করেন।  নিয়োগ বঞ্চিত বিভিন্ন নিবন্ধিত সংগঠনের যৌথ আন্দোলনে বিশেষ নিয়োগের মাধ্যমে চাকরি জন্য আন্দোলন করছিলেন। সেই সাথে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো ইউনুসের সাথে স্বাক্ষাৎ এবং তার হস্তক্ষেপ কামণা করেন।

তারা ০৯ নভেম্বর সকাল থেকে টানা ১২ নভেম্বর পর্যন্ত আন্দোলন চালিয়ে গেলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশেষ করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কায় আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলমান আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেন।

আবারও তারা ১৮ নভেম্বর থেকে পুনরায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন কিন্তু আজও কোন সব্যবস্থা বা সুখবর আসেনি তাদের কাছে। গতকাল ২৪ নভেম্বর রাস্তা অবরোধ করে এবং এনটিআরসিএ এর অফিস অবরুদ্ধ করে আন্দোলন করেন। কিন্তু তাতেও কোন সুখবর আসেনি তাদের কাছে। তাই তারা মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো ইউনুসের সাথে সরাসরি স্বাক্ষাৎ করতে চা। তাদের সাথে যে বৈষম্য করা হয়েছে এবং চাকরি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এবং এমনটি এর সকল অপকর্মের কথা বলতে চান। হয়তো তার কাছ থেকেই কোন আশার বাণী শুনতে পারবেন বলে ধারণা সমন্বিত শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের।

শেয়ার করুন