ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার :
দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়ার পরও ০১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত বৈধ সনদধারী শিক্ষকদের চাকরি না হওয়ায় গত ১৮ নভেম্বর থেকে পুনরায় শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফেডারেশন।
আজ ২৩ নভেম্বর (রবিবার) ০১-১২ তম নিবন্ধিত সনদ প্রাপ্ত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা অবরুদ্ধ করে রেখেছে এনটিআরসিএ অফিস। সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। নিয়োগ দিতে হবে। সনদ যার চাকরি তার। বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে।
এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) নিয়ে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে এনটিআরসিএ-এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি করার অভিযোগ অনেক।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এনটিআরসিএ-এর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, রয়েছে বিশাল সিন্ডিকেট। স্বজনপ্রীতি, এনটিআরসিএ-এর কর্মকর্তারা স্বজনপ্রীতি করে নিজেদের আত্মীয়-স্বজনদের নিয়োগ দিয়েছেন বলে হাজারো অভিযোগ রয়েছে।
অর্থের বিনিময়ে নিয়োগ, এনটিআরসিএ-এর নিয়োগ প্রক্রিয়ায় মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে, শিক্ষা ক্ষেত্রে নিয়োগ বাণিজ্যে সর্বসেরা। সার্টিফিকেট বাণিজ্য করে হাজার হাজার সাটিফিকেট প্রদান করে নিয়োগ দিয়েছে তারা।
৬০ হাজার জাল সনদধারীকে চাকরিচ্যুত করার দাবিতে আন্দোলন করছেন এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। তারা দাবি করছেন যে, এই জাল সনদধারীরা তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাল সনদ তৈরি করেছে। তাদের নিয়োগ কার্যকর হলে এই জাল সনদধারীদের এমপিও বাতিল হবে এবং তারা আইনের আওতায় আসবে ।





