রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

“ইবিতে শিক্ষাঙ্গনে মানবাধিকার রক্ষায় ফ্যাক্ট ফাইন্ডিং গুরুত্ব নিয়ে সেমিনার”

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি :
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনা নথিবদ্ধকরণ এবং তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ এর শাখা ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ইসলামিক ইউনিভার্সিটি চ্যাপ্টার’ কর্তৃক ‘মানবাধিকার ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট’ শীর্ষক এ সেমিনারটি আয়োজন করেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের দ্বিতীয় তলায় (২১২ ও ২১৩) নম্বর কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। আলোচক হিসেবে ছিলেন, মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো: ফখরুল ইসলাম। সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সোচ্চারের সেক্রেটারি ড. মাহফুজুল হাসান, সুপ্রিম কোর্টের প্রসিকিউটর ব্যারিস্টার শেখ মাহাদী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমাইয়া তামান্না, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সবুর এবং অধ্যাপক ড. মিজানুর রহমান এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধি জাহিদ হাসান বলেন, জাতিসংঘ সারাবিশ্বে শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকার নিয়ে কাজের ধারাবাহিকতায় বাংলাদেশের গত জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লংঘন হওয়া ঘটনাগুলো লিপিবদ্ধ করেছে। এর ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনও জমা দিয়েছে। এটি শিক্ষার্থীদের আন্দোলনের একটি আন্তর্জাতিক স্বীকৃতি।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই রিপোর্টের মাধ্যমে বিগত স্বৈরশাসনের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে তুলে ধরেছে। সমস্যাগুলো আমাদের আরও গভীরভাবে জানতে হবে, বুঝতে হবে। এটি আমাদের সচেতনতার অংশ। এই রিপোর্ট উপস্থাপনের ফলে আমাদের কাজ এটি অধ্যয়ন করে নিজেদের দায়িত্ববোধ জাগ্রত করা।
শেয়ার করুন