শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় কাটছাঁট

আজকের স্বর্ণের দাম: ৬ ফেব্রুয়ারি ২০২৬

টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর দেশের স্বর্ণবাজারে এবার কিছুটা স্বস্তি ফিরেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম কমানো হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা।

বাজুসের পক্ষ থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দর কমে যাওয়ায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে সারাদেশে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকায়।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও দর হ্রাস করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী স্বর্ণ ও রুপার দামে সমন্বয় আনা হবে।

শেয়ার করুন