শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজকের স্বর্ণের দাম: ২৩ জানুয়ারি ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৩ জানুয়ারি ২০২৬

দেশের বাজারে কয়েক দফা দাম বাড়ার পর এবার সোনার দামে কিছুটা স্বস্তি মিলেছে। ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা পর্যন্ত কমানো হয়েছে সোনার দাম। নতুন হিসাবে ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী—

  • ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা,
  • ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা,
  • ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা

এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ধরা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।

শেয়ার করুন