বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে। প্রতি ভরিতে স্বর্ণের সর্বোচ্চ দাম এখন ৩ হাজার ৯৬৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই দাম ঘোষণা করেছে। এতে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ছাড়িয়েছে ২ লাখ ২২ হাজার টাকাকে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দাম মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম নির্ধারণে বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে। মূল কারণ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধিই। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে ৪ হাজার ৪০০ ডলার।
নতুন দামের ভিত্তিতে:
২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম: ২,২২,০৮৩ টাকা,২১ ক্যারেট: ২,১১,৯৯৩ টাকা,১৮ ক্যারেট: ১,৮১,৭২৫ টাকা, সনাতন পদ্ধতি: ১,৫১,৩৯৯ টাকা
স্বর্ণের সঙ্গে রুপার দামও বৃদ্ধি পেয়েছে:
২২ ক্যারেটের রুপা: ৪,৯৫৭ টাকা, ২১ ক্যারেট: ৪,৭২৪ টাকা,১৮ ক্যারেট: ৪,০৮২ টাকা, সনাতন পদ্ধতি: ৩,০৩৩ টাকা





