ক্রেতাদের আস্থা অর্জনের লক্ষ্যে আকিজ সিরামিকস ধারাবাহিকভাবে নতুন নকশা এবং বিভিন্ন ধরনের আধুনিক সারফেসের টাইলস বাজারে নিয়ে আসছে। আন্তর্জাতিক মানসম্পন্ন টাইলস উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিদেশি টাইলসের ওপর দেশের বাজারের নির্ভরতা কমিয়ে এনেছে। টাইলসের গুণগত মান, আধুনিক ডিজাইন এবং নির্ভরযোগ্যতার কারণে আকিজ সিরামিকস দেশীয় সিরামিক শিল্পে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিতি অর্জন করেছে। পর পর সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করে প্রতিষ্ঠানটি সিরামিক ইন্ডাস্ট্রিতে এক অনন্য মাইলফলক গড়েছে।
‘প্রমিজ অফ পারফেকশন’ স্লোগানকে সামনে রেখে আকিজ সিরামিকস টাইলসের ডিজাইন, সারফেস এবং গ্রাহক অভিজ্ঞতা সহ প্রতিটি ক্ষেত্রে উৎকৃষ্টতা নিশ্চিত করছে। সপ্তমবারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন এই প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে বিবেচিত। এছাড়া, আকিজ সিরামিকস পরপর দুইবার ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ডও জিতে নেয়।
ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি টাইলসের মান উন্নয়ন, নতুন ডিজাইন উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের সিরামিক শিল্পে শীর্ষস্থান ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।





