শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজকের স্বর্ণের দাম: ৭ ডিসেম্বর ২০২৫

দেশের বাজারে সর্বশেষ গত মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণের দাম হ্রাস পায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে। সেই হিসাবে রোববার (৭ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বুধবার থেকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।

এর আগে গত মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায় কেনাবেচা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যুক্ত হবে।

শেয়ার করুন