শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এলপিজির দাম বাড়বে নাকি কমবে—জানা যাবে আজ বিকালে

ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়বে নাকি কমবে—এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে। সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপি মূল্যকে ভিত্তি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য ঘোষণা করবে।

সোমবার (১ ডিসেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর রমনার আইইবি ভবনের (শহীদ প্রকৌশলী ভবন) ছয়তলায় অবস্থিত কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ডিসেম্বর মাসের এলপিজির নতুন মূল্য জানানো হবে।

একই সঙ্গে ডিসেম্বর ২০২৫–এর এলপিজির ভোক্তা মূল্য সংক্রান্ত আদেশ বিইআরসির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

শেয়ার করুন