বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও তার প্রতিফলন দেখা যায়নি দেশে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আগের নির্ধারিত মূল্যেই শনিবার (২৯ নভেম্বর) স্বর্ণ বিক্রির ঘোষণা দিয়েছে। ভালো মানের এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে লাগবে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় ২০ নভেম্বর যে সমন্বিত মূল্য নির্ধারণ করা হয়েছিল, সেটিই বহাল রয়েছে। নতুন হিসেবে প্রতিভরি (১১.664 গ্রাম) দাম হলো—
-
২২ ক্যারেট: ২,০৮,১৬৭ টাকা
-
২১ ক্যারেট: ১,৯৮,৬৯৬ টাকা
-
১৮ ক্যারেট: ১,৭০,৩১৮ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৪১,৬৪৮ টাকা
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। ডিজাইন ও কারুকাজ ভেদে মজুরি পরিবর্তন হতে পারে বলেও জানায় বাজুস।
এর আগে ১৯ নভেম্বর দাম বাড়ানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের স্বর্ণের ভরি দাম ২ হাজার ৬১২ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকায়, যা ২০ নভেম্বর থেকে কার্যকর হয়।
অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও দেশের বাজারে রুপার মূল্য স্থিতিশীল। বর্তমানে রুপার দাম—
-
২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
-
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
-
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
-
সনাতন: ২,৬০১ টাকা





