শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্যাস–সারের উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা, ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তের আশ্বাস বিইআরসির

রোববার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্যাস মূল্য সংক্রান্ত নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা ও বিভিন্ন গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব জমা দেয়। পরবর্তীতে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি প্রতি ইউনিট গ্যাসের দাম ২৯.৫ টাকা নির্ধারণের সুপারিশ করে।

গণশুনানির সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছিলেন, গ্যাসের মূল্য নির্ধারণে সবদিক পর্যালোচনা করে একটি সুষম সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, গ্যাসের দাম বাড়লে সার উৎপাদনের ব্যয় জনগণের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। কৃষিখাতের অবদান জিডিপিতে কম হলেও খাদ্য নিরাপত্তা ও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। পাশাপাশি এলএনজি আমদানির ব্যয়সহ অন্যান্য আর্থিক দিকও গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজন রয়েছে।

শেয়ার করুন