মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বর্ণে প্রতি আউন্স ৪০ ডলারের বেশি ছাড়, তবুও ক্রেতা কম

ব্যবসায়ীরা প্রতি আউন্স স্বর্ণে ৪০ ডলারের বেশি ছাড় দিচ্ছেন, তবুও ক্রেতারা আগ্রহী হচ্ছেন না।

এশিয়ার বাজারে স্বর্ণের উচ্চমূল্যের কারণে ফিজিক্যাল গোল্ড (বার, কয়েন ও গহনা) এর চাহিদা এই সপ্তাহেও কম দেখা গেছে। বিশেষ করে ভারতে ক্রয় কমে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণ বেচাকেনায় ছাড় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের।

ভারতের ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ বিক্রিতে সর্বোচ্চ ৪৩ ডলার পর্যন্ত ছাড় দিতে হয়েছে। এর আগের সপ্তাহে সর্বোচ্চ ছাড় ছিল ১৪ ডলার। স্বর্ণের মূল্যের মধ্যে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত।

চীনেও স্বর্ণের চাহিদা কমেছে। সেখানে প্রতি আউন্স স্বর্ণের লেনদেনে বিশ্ববাজারের তুলনায় ৮ ডলার ছাড় থেকে ৪ ডলার অতিরিক্ত মূল্যসংযোজন করা হয়েছে। এমকেএস পিএএমপির বৃহত্তর চীন অঞ্চলের পরিচালক বার্নার্ড সিন জানান, রেকর্ড দামে ক্রেতারা কেনাকাটা স্থগিত রেখেছেন; দাম কমলে চাহিদা আবার বাড়তে পারে।

অন্যদিকে সিঙ্গাপুরে স্বর্ণের প্রিমিয়াম প্রতি আউন্সে ১.৫০–৩.৫০ ডলার, হংকংয়ে ৫০ সেন্ট–২.৫০ ডলার এবং জাপানে স্পট দামের সমান বা সর্বোচ্চ ৫০ সেন্ট প্রিমিয়ামে লেনদেন হয়েছে।

শেয়ার করুন