শনিবার, ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজকের স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত ১ নভেম্বর দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে সময় ভরি প্রতি ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। সেই সমন্বিত দামেই রোববার (৯ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছিল। ২ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই দামে আজও স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংস্থার নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়, ২১ ক্যারেট রুপা ৪,০৪৭ টাকায়, ১৮ ক্যারেট রুপা ৩,৪৭৬ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২,৬০১ টাকায়।

শেয়ার করুন