বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রায় প্রতিদিন স্বর্ণের দাম ওঠানামা করছে। মাঝেমধ্যে কিছুটা কমলেও তা বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে না। কারণ, প্রায় দ্বিগুণ হারে মূল্যবৃদ্ধিতে সপ্তাহের ব্যবধানে সব রেকর্ড ভেঙে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি।
স্বাভাবিক চোখে স্পট মার্কেটে স্বর্ণের দাম কমলেও তা ধর্তব্য নয়। কারণ, এ সপ্তাহে ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩৯০০ ডলার। সপ্তাহ শেষের আগেই বর্তমান মূল্য তা থেকেও বেড়ে চলেছে।
২০২৪ সালে স্বর্ণের দাম ২৭ শতাংশ বেড়েছিল, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের চাহিদা, ডলারের দুর্বলতা এবং ভূরাজনৈতিক উত্তেজনা ভূমিকা রেখেছে।





