সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন বছরে প্রসিকিউশনকে ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান ট্রাইব্যুনালের

ছবি: ফাইল

নতুন বছরের সূচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায়বিচার, সততা ও আইনের শাসনের পথে অবিচল থাকার আহ্বান জানিয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের প্রতি এই আহ্বান জানায়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

২০২৬ সালের প্রথম কার্যদিবস রোববার, এদিন আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জেরা অনুষ্ঠিত হয়।

বেলা সোয়া ১১টায় জেরা শুরু হয় এবং প্রথমেই বিচারকদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন, “নতুন বছরের প্রথম কার্যদিবসে আমরা আপনার কাছে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।” এ সময় ট্রাইব্যুনালও এজলাসে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানায়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, “আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আমরা যেন ন্যায়ের পথে অবিচল থাকতে পারি। আপনাদেরও সততা ও ন্যায়ের পথে অটল থাকার আহ্বান।”

এরপর আসামিপক্ষের আইনজীবী মিরাজুল ইসলাম আশুলিয়ার মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানকে জেরা করেন।

শেয়ার করুন