মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সূত্রপাত গত ২৩ নভেম্বর চ্যানেল 24-এর একটি টকশোতে তার মন্তব্য থেকে, যেখানে তিনি ট্রাইব্যুনালের বিচার মানি না বলে দাবি করেন।

প্রসিকিউটর গাজি এম এইচ তামিম জানিয়েছেন, অভিযোগ অনুযায়ী ফজলুর রহমান ট্রাইব্যুনালের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন। পুরো টকশোটি পেনড্রাইভে করে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে আগামী রোববার (৩০ নভেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে। আইনের প্রেক্ষিতে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা দিতে সক্ষম।

শেয়ার করুন