মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লতিফ সিদ্দিকীর জামিন বহাল রাখলো আপিল বিভাগ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর হাইকোর্টের জামিন আদেশ আপিল বিভাগ বহাল রেখেছে। এ কারণে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের জামিনের লিখিত আদেশ আসার পর আপিল বিভাগ আদেশ দেবেন। এর মধ্যে তিনি কারামুক্ত হতে পারবেন না।

এর আগে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। ৬ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ-৭১ নামের একটি অনুষ্ঠানের পর তাদের গ্রেফতার করা হয়। পরের দিন একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন