বাংলার চোখ নিউজ :
কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ উপজেলার হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ রিপাবলিকান পার্টিতে যোগ দিলেন। তিনি ছাত্র রাজনীতি থেকে জীবনের রাজনৈতিক গন্ডি হিসাব-নিকাশে জীবনের শেষ সময়ে এ পার্টির মাধ্যমে জনসেবা করতে চান বলে জানান। তিনি বলেন জীবনে অনেক রাজনীতি দল দেখিয়েছি যেহেতু মহান আল্লাহ তায়লা আমাকে নতুন জীবন দিয়েছে তাই বাকি সময়টা রিপাবলিকানের হয়ে কাজ করতে চাই। এ পার্টি থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।

দলের পরিধি বাড়ানোর অগ্রণী ভূমিকা পালন করতে চাই। আমি ছোটো বেলা থেকেই একটি রাজনীতি দলের নেতৃত্ব দিয়েছি। কুমিল্লা জেলার পরিবহণ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দুই যুগেরও বেশি নেতৃত্ব দিয়েছি। আমি দলটির প্রতিষ্ঠাতা নেতাজী কবি আবু হানিফ হৃদয়ের কাছে কৃতজ্ঞ তিনি কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে সারাদেশে কাজ করার সুযোগ করিয়ে দিয়েছেন। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই রাষ্ট্র জনগণের, উন্নয়ন জনগণের, ক্ষমতা জনগণের। দেশ নিয়ে কোন চক্রান্ত মেনে নেওয়া হবে না। দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি দল ও বিরোধী দলকে এক থাকার আহবান জানাচ্ছি।



