সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীপুরে ঘাস ক্ষেত থেকে এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার

শ্রীপুরে ঘাস ক্ষেত থেকে এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার
মোঃ সাকিব খান 
শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি 
মাগুরার শ্রীপুরে দুই সন্তানের জননী লিমা বেগম (২৩) নামে এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রথমে ধর্ষণ, পরে গলায় রশি দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড়উদাস গ্রামে এ ঘটনা ঘটে।তিনি উপজেলার বড়উদাস গ্রামের আব্দুল শেখের মেয়ে এবং পাশ্ববর্তী ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি ওই নারী। পরে রাতভর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার সকাল ১১ টার দিকে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় ঘাস ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।  পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। এবং লাশ ওই নারীর বলে নিশ্চিত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্যা আজাদ ও শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, বড়উদাস মাঠে ঘাস ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
শেয়ার করুন