মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের অভিযানে ১৫০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাস থেকে ১৫০০ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রুহল আমিন, ৩৫, পিতা মৃত জজ মিয়া, গ্রাম বরহাটি, বারহাট্টা উপজেলা; মোঃ খোরশেদ আলম ওরফে আলম, ৩২, পিতা মৃত মাহতাব উদ্দিন, গ্রাম মানিকদী, পূর্বধলা উপজেলা; অলিউল্লাহ, ২৪, পিতা মোঃ শাহজাহান, শ্যামগঞ্জ এলাকা, গৌরীপুর উপজেলা।
এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমিন, বাদী হয়ে রবিবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




