বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

ফেনীতে জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

ফেনী সদর উপজেলায় ফরহাদ নগরে ১১দল জোটের কর্মী  জামায়াতে ইসলামীমের কর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট চলাকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বকু ও স্বপন নামে দুই বিএনপি কর্মীর হামলায় জামায়াত কর্মী রেজাউল করিম গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় জামায়াতের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বকু ও স্বপনের নেতৃত্বে একদল ব্যক্তি অতর্কিতভাবে রেজাউল করিমের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সশরীরে কিংবা মোবাইল ফোনে পাওয়া যায়নি।

আহত জামায়াত কর্মী রেজাউল করিম জানান, তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ফেনী মডেল থানা ওসি ফয়জুল আজিম বলেন, হামলা সংক্রান্ত কোনো বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন