মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার
অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর থেকে মহাসড়কের এলেঙ্গা থেকে সদর উপজেলার শিবপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে এ যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।
এদিকে মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনের চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ যাতায়াত করছে। এতে দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে থেমে থেমে যানজট হচ্ছে।
বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ নিশ্চিত করেছেন।





