রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ও ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

পাহাড়-টিলা ও চা বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে তীব্র শীত অনুভুত হচ্ছে। তীব্র ঠান্ডার কারণে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এসব এলাকার শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছেন।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উঁকি দেওয়ার কারণে ঠান্ডা কিছুটা কম অনুভুত হচ্ছে। যার কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে।

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরেই এই এলাকায় তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলায় দিনের বেলা শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়।

শেয়ার করুন