রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে বাঘারপাড়ার সাবেক বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান আর নেই

যশোর জেলার বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। শুক্রবার বিকেলে খুলনার একটি হাসপাতালে তার মৃত্যু ঘটে। দীর্ঘদিন ধরেই তিনি নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

মরহুমের প্রয়াণে বাঘারপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুম আবু তাহের সিদ্দিকীর জানাজা ও দাফনের সময়সূচি পরে নির্ধারণ করে জানানো হবে।

শেয়ার করুন