শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার  (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ফান্দাউক পুরাতন গরুর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

ফান্দাউক  ইউনিয়ন বিএনপির  সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইয়ার খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন  ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ কে এম খালেদ, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,  উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক  আজদু মেম্বার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সদস্য আমিনুল ইসলাম মুনির,সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, প্রচার সম্পাদক আলী আজগর পাঠান, উপজেলা জাসাসের সাবেক আহবায়ক সাখাওয়াত হোসেন,কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন ভুইঁয়া, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সারোয়ার,সিনিয়র সহ সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক,চাপরতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোহেল আবদাল, ধরমন্ডল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের সেন্টু,সাবেক সদস্য সচিব নাসির রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সাবেক

সাধারণ সম্পাদক এমরান মিয়া, খোকন পাঠাওয়ারী,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হুদা সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী,যুগ্ম আহ্বায়ক বকুল ইসলাম,ইকবাল, বাক্কী, সদস্য সচিব নজরুল ইসলাম,সদস্য ওয়াসিম মাহমুদ,আলম,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ মঈন,সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ চৌধুরী,  সাবেক আহবায়ক জমসেদ মিয়া, যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, সাবেক সদস্য সচিব পনি চৌধুরী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাসার রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,  উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী , ফান্দাউক ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নোমান,  ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, যুবদলের সভাপতি ফয়েজ আনসারি, সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর , সাংগঠনিক সম্পাদক  আবু বক্কর,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার, ছাত্রদলের সাধারণ সম্পাদক মঈন, সহ উপজেলা এবং ইউনিয়ন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শেয়ার করুন