বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ০২

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ০২

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর পৃথক দুটি অভিযানে দুজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৪ টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১০ এফআইউই ও ২৬ ইবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএ- ৭৯০৯ লেঃ কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন পিএসসি (২৬ ইবি) নেতৃত্বে লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে দুজন সন্ত্রাসী সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় শীর্ষ সন্ত্রাসী কালা বাবুল (৩৫) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি রাম দা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত কালা বাবুল উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৭নং ওয়ার্ডের মোঃ ইউনুসের পুত্র।

অপরদিকে উপজেলার বড়হাতিয়ার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ তৌহিদ বাহিনীর বাড়িতে অভিযান পরিচালনা করলে শীর্ষ সন্ত্রাসী তৌহিদের বাবা ওয়ারেন্টভুক্ত আসামী আবু তাহের (৬৫) কে আটক করা হয়।

আটককৃত আবু তাহের একই এলাকার মৃত আনু মিয়ার পুত্র।

লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন পিএসসি জানান, ১০ এফআইউই ও ২৬ ইবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। পরর্বতিতে ০৯.৩০ ঘটিকায় ওয়ারেন্টভুক্ত আসামীকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

শেয়ার করুন