মাদারীপুরের রাজৈরে মৌচাকের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মৌ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড় ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ী থানার আমজাদের ছেলে রানা (২৭) ও একই থানার মুক্তারের ছেলে লিখন (১৮)।
সংবাদ পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ লাশ এবং ট্রাক উদ্ধার করেছে।
মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন আল-রশিদ জানান, সোমবার ভোর ৪টার দিকে রাজৈর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে রোড ডিভাইডারের উত্তর পাশে ঢাকা থেকে বরিশালগামী চাষের মৌচাকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান।





