বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা, মৃত্যু ১

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা, মৃত্যু ১
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় লব বাড়ৈ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় দুই আরোহী আহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার চামটা চরপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লব বাড়ৈ মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের আশুতোষ বাড়ৈর ছেলে। 

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে করে তিন যুবক একই উপজেলার ভেন্নবাড়ি গ্রাম থেকে জলিরপাড় গ্রামে তাদের বাড়ির দিকে যাচ্ছিল।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইটভর্তি একটি বিকল ট্রলির পেছন সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই লব বাড়ৈ নিহত ও অপর দুই আরোহী আহত হয়।

মারাত্মক আহত অবস্থায় তাদের মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন