শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা–রংপুর মহাসড়ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা–রংপুর মহাসড়ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা–রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। নিহত আবুল হোসেন ফকির (৭৮) বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর ইউনিয়নের দহপাড়া এলাকার বাসিন্দা। ওই এলাকার মৃত আব্দুর রশীদ ফকিরের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার বৈঠাখালি এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে সড়ক পার হওয়ার সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। মরদেহটি আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন