শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীপুর থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

শ্রীপুর থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার
মোঃ সাকিব খান
শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি :
মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয় শ্রীপুর থানা আকস্মিক পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি শ্রীপুর থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় শ্রীপুর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন।
পুলিশ সুপার মহোদয় শ্রীপুর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ পুলিশের সকল অফিসার ও ফোর্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জনগণের সেবক হওয়ার মানসিকতা নিয়ে জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যকে কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব ফারাজী বেনজীর আহম্মেদ, মাগুরা জেলা নির্বাচন অফিসার,অফিসার ইনচার্জ শাহিন মিয়া শ্রীপুর থানাসহ শ্রীপুর থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
শেয়ার করুন