তুরফা গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর মেয়ে। তুরফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হোসেন ফকির।
তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে রাস্তার পাশে বসে একটি বল নিয়ে খেলা করছিল শিশু তুরফা। হঠাৎ বলটি রাস্তার ওপর চলে গেলে সেটি আনতে যায় শিশুটি। এ সময় সড়ক দিয়ে মালামালবোঝাই একটি নসিমন তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তুরফাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, বিষয়টি জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।





