পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষে শুক্রবার বিকেল থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি থেকে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়।
বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরো স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন।





